Potassium permanganate (KMnO₄):
Potassium permanganate একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট যা অ্যাকোয়ারিয়াম মাছের পানি বিশুদ্ধ করা এবং মাছের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। যেমন পরজীবী (Ich, Flukes), ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন (যদিও এটি ব্যাকটেরিয়ার জন্য কম কার্যকর), ক্ষত রোগ (Ulcers), পাখনা পচা (Fin Rot) রোগ ইত্যাদি। তবে সঠিক মাত্রায় ব্যবহার না করলে এটি মাছের জন্য ক্ষতিকর হতে পারে। নিচে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহারের সঠিক পদ্ধতি দেওয়া হলো।
ডোজ নির্ধারণ:
Tank Treatment (একটি ২০ লিটার ট্যাঙ্কে প্রয়োগ):
১ লিটার পানিতে ১-২ মিলিগ্রাম (০.০০১-০.০০২ গ্রাম) Potassium permanganate এবং ২০ গ্রাম লবণ (Aquarium Salt) মিশিয়ে দ্রবন তৈরি করুন। এই দ্রবণ ধীরে ধীরে আপনার মাছের ট্যাঙ্কে ঢালতে থাকুন আর ট্যাংকের পানির দিকে লক্ষ্য করুন। ট্যাংকের পানি হালকা গোলাপি রঙের হতে হবে (ঘাড় গোলাপি নয়।)। ৪-৬ ঘণ্টা পর ২৫-৫০% পানি পরিবর্তন করুন। সুস্থ মাছের জন্য একমাস পর পর এই ট্রিটমেন্ট করতে পারবেন। এতে করে মাছ অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। আর অসুস্থ মাছের জন্য এই ট্রিটমেন্ট অনবরত ৭ দিন চলবে অথবা ৭ দিন Dip Treatment করতে পারেন।
Dip Treatment (গোসলের পদ্ধতি):
১০ লিটার পানিতে ১০-২০ মিলিগ্রাম (০.০১-০.০২ গ্রাম) Potassium permanganate মিশিয়ে দ্রবন তৈরি করুন। তারপর এই দ্রবনের মধ্যে ২-৩ মিনিটের জন্য মাছকে ডুবিয়ে রাখুন। এই অবস্থায় মাছের অবস্থা পর্যবেক্ষণ করুন, অস্বস্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে তুলে ফেলুন। এই দ্রবন ঘাড় গোলাপি রঙের হবে (বেগুনি নয়) এই ট্রিটমেন্ট অসুস্থ মাছের জন্য ৭ দিন চালবে।
সতর্কতা:
- প্রয়োগের পর Tank Treatment-এ পানির রং হালকা গোলাপি হওয়া উচিত এবং Dip Treatment-এ গাঢ় গোলাপি।
- প্রয়োগের সময় মাছের শ্বাসকষ্ট, অস্বস্তি বা ভারসাম্যহীনতা দেখা দিলে সঙ্গে সঙ্গে মাছকে বিশুদ্ধ পানিতে স্থানান্তর করতে হবে। পরবর্তীতে ছোট ডোজ দিয়ে আবার পরীক্ষা করুন এবং মাছের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। প্রয়োজনে একজন এক্সপার্টের পরামর্শ নিন।
বিকল্প চিকিৎসা:
যদি Potassium permanganate না থাকে, লবণ (Aquarium Salt) বা মেলাকাইট গ্রিন/মিথিলিন ব্লু ব্যবহার করতে পারেন।






Reviews
There are no reviews yet.